1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বিটিসিএলের প্রায় তিন হাজার একশত টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস বিকল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ১৯৩ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ওয়াসা কতৃক খিলগাঁও চৌরাস্তা, বনশ্রী, গোড়ান ও নন্দীপাড়া, খিলগাঁও বি-ব্লক, কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, সিদ্বেশ্বরী, মগবাজার ও সায়েদাবাদ এলাকায় উন্নয়নমূলক কাজে রাস্তা খনন করায় বিটিসিএলের ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় তিন হাজার একশত টেলিফোন বিকল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ওয়াসার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজে রাস্তা খনন করায় খিলগাঁও চৌরাস্তা এলাকায় ৫০টি, বনশ্রী এলাকায় ৬৫টি, গোড়ান ও নন্দীপাড়া এলাকায় ২১০টি, খিলগাঁও বি-ব্লক এলকায় ১৫০ টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ড্রেনেজ নির্মাণ প্রকল্প এর কাজে রাস্তা খনন করায় কাকরাইল এলাকায় ৭৬০টি, শান্তিনগর এলাকায় ৬৮০টি, ফকিরাপুল এলাকায় ৪৮০টি সিদ্বেশ্বরী এলাকায় ৩শ’টি, মগবাজার এলাকায় ২৯৫টি এবং সায়েদাবাদ এলাকায় ১২২টি টেলিফোন ও ইন্টারনেট বিকল রয়েছে। সংযোগসমূহ পর্যায়ক্রমে চালু করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
বিটিসিএলের এখতিয়ার বহির্ভূত কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026