1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

শক্তিশালী আমলাতন্ত্র অপরিহার্য —জনপ্রশাসন মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ১৯২ বার দেখা হয়েছে

সরকারি কর্মচারীগণ সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশীদার। দেশকে উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যেতে একটি শক্তিশালী আমলাতন্ত্র অপরিহার্য।

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে দপ্তর/সংস্থাসমূহের ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান ও দপ্তর/সংস্থাসমূহের প্রধানগণ নিজ নিজ দপ্তরের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়নের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আশাবাদ প্রকাশ করে বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের কাজকে আরো গতিশীল করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026