1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

মঙ্গলের পর এবার শুক্র গ্রহের দিকে দৃষ্টি দিচ্ছে নাসা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৩৬ বার দেখা হয়েছে

মঙ্গলের পর এবার শুক্র গ্রহের দিকে দৃষ্টি দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারা এই গ্রহের পরিবেশ ও ভৌগোলিক বৈশিষ্ট্য জানতে দুটি অভিযান পরিচালনা করবে। খবর বিবিসির।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্র গ্রহের পরিবেশ সম্পর্কে জানতে একটি অভিযান পরিচালনা করা হবে। আরেকটি অভিযান পরিচালনা করা হবে গ্রহের মানচিত্র তৈরি করার জন্য। এর প্রতিটি অভিযান পরিচালনার জন্য ৫০ কোটি মার্কিন ডলার করে তহবিল দেওয়া হয়েছে। এই অভিযান দুটি পরিচালনা করা হবে ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে।

নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ৩০ বছরের বেশি সময় ধরে কোনো গ্রহের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা চালানো হয়নি। এই অভিযানের মধ্য দিয়ে সেই সুযোগ হবে। ১৯৯০ সালে সর্বশেষ এমন অভিযান পরিচালনা করা হয়েছিল।

শুক্র গ্রহের সাগর ও আবহাওয়ার সঙ্গে পৃথিবীর মিল রয়েছে। কিন্তু এর তাপমাত্রা অনেক বেশি। ২০১৯ সালে এক গবেষণায় বলা হয়েছিল, এই গ্রহটির তাপমাত্রা স্থিতিশীল। এ ছাড়া শত শত বছর আগেও সেখানে পানি ছিল।

তবে শুক্র গ্রহের পরিবেশ এখন বদলে গেছে। এর বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। বলা হচ্ছে, পৃথিবীর পরিবেশের তুলনায় এখন ৯০ গুণ বেশি দূষিত এই গ্রহের পরিবেশ। এর তাপমাত্রা এখন প্রায় ৪৬২ ডিগ্রি সেলসিয়াস। যাতে পারদ পর্যন্ত গলে যায়।

এই অভিযান প্রসঙ্গে নাসার বিল নেলসন বলেন, কীভাবে শুক্রের পরিবেশ বদলে গেল, সেটি জানতে এই দুটি অভিযান পরিচালনা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026