1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মিথ্যাচার রোধে ইউটিউব-ফেসবুক নিবন্ধনের আওতায় আনা হবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার নিবন্ধনের আওতায় আনতে চায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবকে। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

তিনি বলেন, কে কোথা থেকে কী করে, তা পাওয়া যায় না। একজনের দোষের কারণে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়। তাই রেজিস্ট্রেশন হলে অপরাধী জবাবদিহির মধ্যে আসবে। গুগল ও অ্যামাজন ইতিমধ্যে ভ্যাটের আওতায় এসেছে, রেজিস্ট্রেশন করেছে। অন্য যারা করেনি, সেগুলোও যাতে রেজিস্ট্রেশনের আওতা আসে, তা তারা চান।

তবে এসব মাধ্যমে সংবাদ আদান-প্রদানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা মিথ্যাচার করবে, তারা আইনের আওতায় আসবে। এখানে যেমন অনেকেই ভালো কাজ করছে, আবার অল্পসংখ্যক আছে, যারা এমন সব তথ্য–উপাত্ত মিথ্যাচার করে, যেটা সবার জন্য, স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026