1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

নীলক্ষেতে সড়ক আটকিয়ে বিক্ষোভ সাত কলেজ শিক্ষার্থীদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে

হল ও ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ের পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বন্ধের ১৪ মাস অতিক্রান্ত হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কলেজ প্রশাসন থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং কোনো পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়েছে। অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে যেখানে আর্থিক সংকট ও নেটওয়ার্ক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। যার ফলে অনেক শিক্ষার্থীই শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। অথচ যেখানে অফিস-আদালত খোলা রাখা হয়েছে সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখাটা অযৌক্তিক।

শিক্ষার্থীরা আরও বলেন, একাডেমিক কাউন্সিলে আবাসিক হল বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এখানকার বেশিরভাগ শিক্ষার্থীই ঢাকার বাইরে থেকে এসে পড়াশোনা করেন এবং বিভিন্ন জায়গায় টিউশনি করে নিজের খরচ চালায় আবার অনেক সময় পরিবারকেও আর্থিক সহযোগিতা করে তাদের টিকে থাকতে হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026