1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

মাইক্রোসফটের নতুন উইন্ডোজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২০৩ বার দেখা হয়েছে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট-এর অপারেটিং সিস্টেম উইন্ডোজে নতুন চমক আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ভার্চুয়াল ডেভেলপার কনফারেন্সে প্রতিষ্ঠানের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, খুব শিগ্গিরই উইন্ডোজের পরবর্তী জেনারেশন লঞ্চ হবে। যদিও নতুন উইন্ডোজের বিষয়ে তিনি আর কোনো তথ্য প্রকাশ করেনি। এ উপলক্ষ্যে সত্য নাদেলা বলেছেন, এই নতুন আপডেটের ফলে ডেভেলপারস ও ক্রিয়েটরদের জন্য আর্থিক সুযোগের ক্ষেত্র তৈরি হবে। উইন্ডোজ নতুন আপডেটের পরে উইন্ডোজ অ্যাপ স্টোরে এবার থার্ড পার্টি অ্যাপ স্টোরকেও অনুমতি দেবে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে সত্য নাদেলা আরও বলেছেন, আমি নিজে গত কয়েক মাস ধরে এ প্রোজেক্টে কাজ করছি। আগামী জেনারেশনের উইন্ডোজ নিয়ে আমি সত্যিই উৎসাহী। আর আমরা ডেভেলপাররা প্রতিশ্রুতি দিচ্ছি, নতুন আপডেট উইন্ডোজ ডেভেলপারদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করে দেবে। এছাড়াও আমরা ওই ক্রিয়েটরদের স্বাগত জানাবো, যারা ইনোভেটিভ।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরে মাইক্রোসফট তার অ্যাপ স্টোরটি আপডেট করার উপরে কাজ করছে। আর একই মাইক্রোসফট বেসিক অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসও বড়সড়ো পরিবর্তন আনতে চলেছে।

এবার থার্ড পার্টি কমার্স প্ল্যাটফরমস অ্যাপে নিয়ে আসতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফট অ্যাপ স্টোরে থার্ড পার্টি ডেভেলপাররাও নিজেদের অ্যাপ তৈরি করে এতে লিস্ট করতে পারবে। উইন্ডোজ স্টোরে গুগল ক্রোমের মতো অ্যাপও সাবমিট করতে পারবেন ইউজাররা। এগুলো ছাড়াও ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ৯৫-এর আইকনটি ফিরে পেতে পারেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026