1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ১৯৯ বার দেখা হয়েছে

২০১৭-১৮ অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী দায়িত্ব সম্পাদনের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ও দপ্তর প্রধানরা। আজ ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।
চুক্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র শিল্প সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের আওতাধীন এগারোটি সংস্থা ও দপ্তর প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিল্প সচিব বলেন, পরিকল্পিত উদ্যোগ ও সময়মাফিক কর্মপরিকল্পনার মাধ্যমে যে কোন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। সরকারের লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থা ও দপ্তরকে পরিকল্পিতভাবে কাজ করে যেতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর দিকনির্দেশনা দেবে বলে তিনি উল্লেখ করেন। তিনি চুক্তি অনুযায়ী কর্মপরিকল্পনা বাস্তবায়নে পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। এ চুক্তির সফল বাস্তবায়নের ওপর প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ভবিষ্যৎ পদোন্নতি ও প্রণোদনা নির্ভর করছে বলে তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026