1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

রাজধানীতে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৪১ বার দেখা হয়েছে

চলতি মৌসুমের প্রথমবারের মতো রাজধানীতে অতিভারী বর্ষণ হয়েছে। সেই সঙ্গে ছিল তীব্র বজ্রঝড়।

অতিভারী বৃষ্টিপাতে রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজধানীবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শনিবার (৫ জুন) ঢাকায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি মৌসুমে এটাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে, যার মাত্রা ছিল ১২৪ মিলিমিটার। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বদীতে, এর মাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরােও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে।

এ অবস্থায় রোববার (৬ জুন) ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে ফরিদপুর, গােপালগঞ্জ, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলের ওপর দিয়ে মৌসুমের অষ্টম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

সোমবার (৭ জুন) নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026