1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

২০২৭ সালের বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

আরও একটি ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন গুঞ্জনই দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। হয়তো আগামী বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হতে পারে।

সোমবার সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন যুগান্তরকে বলেন, এখনও কোনো কিছু নিশ্চিত নয়। বিশ্বকাপ আয়োজনের আগ্রহ যে কোনো দেশের থাকতেই পারে। অনেকে হয়তো বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদনও করবে।

এক প্রশ্নের জবাবে সুজন বলেন, আমরা আবেদন করব কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আইসিসি কোনো দেশকে বিশ্বকাপ আয়োজনের অনুমতি না দেওয়ার আগে বলা মুশকিল।

সম্প্রতি আইসিসি ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করার পর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে বাংলাদেশের।

২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বিসিবি। এবার মূল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় দেশের ক্রিকেট বোর্ড।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026