1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ২১৬ বার দেখা হয়েছে

আজ বাংলাদেশ সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে মানিকগঞ্জ, নোয়াখালী, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কক্সবাজার, খুলনা, কুড়িগ্রাম এবং চট্টগ্রাম জেলা পরিষদের মোট ১৬ জন নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মো. আব্দুল খালেক মিয়া, নোয়াখালী জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মোশারেফ হোসেন এবং ৯ নং ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন, যশোর জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পায়েল হোসেন মৃধা, সিলেট জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানুর, ৩ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সদস্য সহল আল রাজী চৌধুরী এবং ১৪ নং ওয়ার্ডের সদস্য মো. ইমাম উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, খুলনা জেলা পরিষদের ৫ নং সংরক্ষিত আসনের সদস্য বেগম জেসমিন পারভীন জলি এবং ১৪ নং ওয়ার্ডের সদস্য শেখ আবু জাফর, কুড়িগ্রাম জেলা পরিষদের ২ নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. লাভলী বেগম, ৬ নং ওয়ার্ডের সদস্য আহাম্মদ আলী পোদ্দার এবং ১৪ নং ওয়ার্ডের সদস্য মো. জাইদুল ইসলাম মিনু এবং চট্টগ্রাম জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আখতার উদ্দীন মাহমুদ শপথগ্রহণ করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উক্ত জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026