1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এসব ভর্তি পরীক্ষা। চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে এসে পরীক্ষা স্থগিত করা হলো।

শুক্রবার (১১ জুন) বিকেলে সভা করে এ সিদ্ধান্ত নেয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। সভায় ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময়ও নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৫ জুন পর্যন্ত করা যাবে। বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান বলেন, ১৯ তারিখের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ২৫ জুন করা হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধাক্রম প্রস্তুতে ৬ মানদণ্ডে

এর আগে সমন্বিত ভর্তি কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এবার প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। গত শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষির প্রাধান্য থাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিতে ভর্তি পরীক্ষা শুরু করেছিল। গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে একজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা ও আসন অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026