1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

এয়ারপোর্ট রেস্টুরেন্টে জবাই হচ্ছিল মরা মুরগি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’-এ মরা মুরগি জবাই করার সময় রেস্তোরাঁটির ব্যবস্থাপকসহ হাতেনাতে ৭ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ১১৯টি মরা মুরগি। আজ শনিবার বিকেলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ অভিযান চালায়।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ জিয়াউল হক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ বেলা আড়াইটার দিকে গোপন খবরের ভিত্তিতে এপিবিএন ঢাকা কাস্টমস হাউস ভবনের পাশে এয়ারপোর্ট রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় এপিবিএন সদস্যরা দেখতে পান, রেস্তোরাঁর ভেতরে ১১৯টি মরা মুরগি পড়ে আছে। সেগুলো জবাই করা হচ্ছে। হাতেনাতে সাতজনকে আটক করে এপিবিএন। খবর পেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যান।

এপিবিএনের ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের মধ্যে আছেন রেস্তোরাঁর ব্যবস্থাপক, বাবুর্চি, বাবুর্চির সহকারী ও রেস্তোরাঁ কর্মচারী। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের সাজা দেওয়ার প্রক্রিয়া চলছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026