1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

মামুনুলসহ ৪৩ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৬৮ বার দেখা হয়েছে

আদালত হেফাজত নেতা মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল বাদী হয়ে এ মামলা করেন আল মাদরাসাতু মুঈনুল ইসলামের পক্ষে মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী। এ বিষয়ে বাদীর আইনজীবী মুরশেদুজ্জামান সাংবাদিকদের জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া ঘটনার বিষয় পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য আসমিরা হলেন মাওলানা আতাউল্লাহ, মাহফুজুল হক, মুফতি সেলিম উল্লাহ, শাহরিয়ার মাহমুদ, মামুনুর রশীদ, হানজালা, হানজালা বিন জুবায়ের, হাজি জসীম উদ্দিন ঢালী, আফতাব উদ্দিন ঢালী, মামুন ঢালী, ফারুক হোসেন, ফকরুল ইসলাম, ফজলুর রহমান, ফেরদৌস ঢালী, হাফিজুর রহমান প্রমুখ। মামলায় অভিযোগ করা হয়েছে, আল মাদরাসাতু মুঈনুল ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম মুফতি আতাউর রহমানের মৃত্যুর আগে বিভিন্ন সময় ছাত্র-শিক্ষকদের খাবার হিসেবে চাল, ডাল এবং ভবন নির্মাণে রড-সিমেন্টসহ মারদাসায় বিভিন্ন ধরনের খরচ দেখিয়ে আসমিরা পরস্পর যোগসাজশে ২০ কোটি টাকা আত্মসাৎ করেন। হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার : হেফাজত ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গতকাল সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, গতকাল ভোরের দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।প্রতিবেদক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026