1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

দক্ষিণ এশিয়ার তৃতীয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১৫ বার দেখা হয়েছে

একই সঙ্গে গত বছরের তুলনায় চলতি বছরে এক দশমিক ৬২ শতাংশ বেশি শান্তিপূর্ণ রয়েছে বিশ্বের অষ্টম ঘনবসতিপূর্ণ এই দেশ।

চলতি বছরে বৈশ্বিক শান্তির সূচকে সাত ধাপ এগিয়ে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯১তম। ইনস্টিটিউট অব ইকনোমিক্স অ্যান্ড পিস এই সূচক তৈরি করেছে। বৃহস্পতিবার (১৭ জুন) সংস্থাটি তাদের সূচকের ১৫তম সংস্করণ প্রকাশ করেছে। প্রকাশিত সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে রয়েছে আইসল্যান্ড, এরপর যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল ও স্লোভেনিয়া।

নিরাপত্তা, সুরক্ষা, সামরিকায়ন ও চলমান সংঘাতের পুনরাবৃত্তি বিবেচনায় নিয়ে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ও কম শান্তিপূর্ণ দেশের সূচক নির্ধারণ করা হয়।

এ বছরে দুই দশমিক ০৬৮ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার তৃতীয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ। যা ভুটান ও নেপালের চেয়ে পিছনে। তালিকায় এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ ও বিশ্বের ১১তম শান্তিপূর্ণ দেশ সিঙ্গাপুর।

সিডনিভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠান বলছে, গত বছর বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের স্কোর ২ দশমিক ১০২ ছিল। চলতি বছরে তা ২ দশমিক ০৬৮।

একই সঙ্গে গত বছরের তুলনায় চলতি বছরে এক দশমিক ৬২ শতাংশ বেশি শান্তিপূর্ণ রয়েছে বিশ্বের অষ্টম ঘনবসতিপূর্ণ এই দেশ। সূচকে দেখা গেছে, বৈশ্বিক শান্তি গড়ে ০ দশমিক ০৭ শতাংশ অবনতি ঘটেছে। স্বল্প পরিমাণে হলেও গত ১৩ বছরের মধ্যে নবমবারের মতো বৈশ্বিক শান্তির অবনতি ঘটেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026