1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সংসদ অধিবেশন ২৮ জুন পর্যন্ত মুলতবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৫৯ বার দেখা হয়েছে

করোনাকালীন জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশন ২৮ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। ২ জুন স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত পরিসরে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন। আর ৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৭ জুন) অধিবেশনের কার্যক্রম শেষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন (সোমবার) পর্যন্ত এ অভিবেশন মুলতবি ঘোষণা করেন।

এর আগে ৩ জুন বাজেট উত্থাপনের পর ২ দিন বিরতি শেষে ৬ জুন থেকে বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা শুরু হয়। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর অধিবেশনের ১৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়।

৬ দিন বিরতির ১৪ জুন থেকে ১৭ জুন পর্যন্ত বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়। মুলতবি শেষে ২৮ জুনের কার্যদিবসেও সাধারণ আলোচনা হবে। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।

১ জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ভাষণের মধ্য দিয়ে করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026