1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ১৯৫ বার দেখা হয়েছে

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মেট্রোরেল প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় এবং প্রকল্পের কাজ সুচারু, সুষ্ঠু ও দ্রুততার সাথে সমাপ্ত করার সুপারিশ করা হয়।
কমিটি সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করার সুপারিশ করে।
সেতু বিভাগের অতিরিক্ত সচিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026