1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

পাঁচ লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ২০৭ বার দেখা হয়েছে

দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটাতে লবণের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়
৫ লাখ মেট্রিক টন ক্রুড লবণ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। লক্ষ্যমাত্রার তুলনায় দেশে লবণ উৎপাদন কম হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কয়েক দিনের মধ্যে এ লবণ আমদানি করা হবে এবং শীঘ্রই এ সংক্রান্ত এসআরও জারি করা হবে।
ভোজ্য লবণের সরবরাহে ঘাটতি বা মূল্য যাতে বৃদ্ধি না পায় সেজন্য ভোক্তাদের স্বার্থে সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার কর্তৃক নির্ধারিত আমদানিকারকগণ এ লবণ আমদানি করতে পারবেন। আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উপযুক্ত মান নিশ্চিত করে লবণ বাজারজাত করতে হবে। একই পদ্ধতিতে গত বছর দুই দফায় মোট ২ দশমিক ৫ লাখ মেট্রিক টন ক্রুড লবণ আমদানি করেছে সরকার।
শিল্প মন্ত্রণালয়ের হিসাব মতে এবছর দেশে লবণের চাহিদা ১৫ দশমিক ৭৬ লাখ মেট্রিক টন, এর বিপরীতে দেশে লবণ উৎপাদন হয়েছে ১৩ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন। হিসাব মতে ঘাটতি ২ দশমিক১২ লাখ মেট্রিক টন। ঘূর্ণিঝড় মোরা’য় এবং বৃষ্টির কারণে লবণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ৫ লাখ মেট্রিক টন ক্রুড লবণ আমদানির উদ্যোগ গ্রহণ করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026