1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বিসিএস শিক্ষা ক্যাডারে বড় ধরনের পদোন্নতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩০৪ বার দেখা হয়েছে

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ১ হাজার ৮৪ জন সহকারী অধ্যাপককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদের দায়িত্ব পালন করে যাবেন।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বর্তমানে প্রায় সাড়ে ১৫ হাজার পদের মধ্যে কর্মরত আছেন ১৩ হাজারের কিছু বেশি। তাদের মধ্যে অধিকাংশই সরকারি কলেজে শিক্ষকতা করেন। আর কিছুসংখ্যক মাউশি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরে কর্মরত রয়েছেন।

দীর্ঘদিন ধরে পদোন্নতি বন্ধ ছিল সহযোগী ও সহকারী অধ্যাপক পদে। এজন্য একদল শিক্ষা কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করে অনুরোধও জানিয়েছেন কিছুদিন আগে। অবশেষে তাদের পদোন্নতির জট খুলল। সহকারী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে হলেন সহযোগী অধ্যাপক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026