1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৫ আগস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ২২৬ বার দেখা হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট দেশের সকল সরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ঐ সময় রোগীরা রক্ত পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন।
ঐদিন সকাল ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩২ নং ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
জাতীয় দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে মূল আলোচনা সভা ও দোয়া মাহফিল ঐদিন বিকাল চারটায় স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অনুষ্ঠিত হবে শোকসভা ও মিলাদ মাহফিল। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে শোকসভা ছাড়াও দিনব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হবে। এছাড়াও মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য প্রতিষ্ঠানে এবং সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সেদিন জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শোক দিবসের দিন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করবেন। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানানোর সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026