1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

‘করোনা’র ভয়ে এগিয়ে এলো না কেউ, রাস্তায় প্রাণ গেল যুবকের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৮৯ বার দেখা হয়েছে

নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধিক্যানুলা হাতে একটি দোকানে সিগারেট নিয়ে টানছিলেন যুবক মনিরুল ইসলাম। সিগারেট ফেলে দিয়ে একটি ইজিবাইকে উঠতে গিয়ে কাঁপতে কাঁপতে পড়ে যান। হাতে ক্যানুলা আর শরীরের কাঁপুনি দেখে করোনা ভয়ে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে যায়নি। এমনকি করোনা ভয়ে কোনো ইজিবাইক চালকও তাকে হাসপাতালে নিয়ে যায়নি। কাঁপতে কাঁপতে নিমিষেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নাটোর স্টেশন বাজারে। ওই যুবক নাটোরের গুরুদাসপুরের বৃ-পাথুরিয়া গ্রামের বাসিন্দা বৃ-পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মনিরুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ২০১৩ সালে বৃ-পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে চাকরি নেন। ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে। শুক্রবার শেষ বিকালে মনিরুলের পেটে গ্যাসের সমস্যার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বেসরকারি নাটোর মডেল হাসপাতালে ভর্তি হন। সারারাত হাসপাতালে চিকিৎসা নেন। সকাল ৬টার দিকে চা খেতে নাটোর স্টেশন বাজারে যান। সেখানে গিয়েই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠান।

বৃ-পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পেটে গ্যাসের সমস্যা নিয়ে তার গর্ভবতী স্ত্রীকে সঙ্গে করে নাটোর মডেল হাসপাতালে নিয়ে ভর্তি হন। তার অন্য কোনো সমস্যা ছিল না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টো বলেন, মনিরুল ইসলামের গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। তার অন্য কোনো সমস্যা ছিল না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026