1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

রফিকুল আমিনের জুম–কাণ্ডে ৪ প্রধান কারারক্ষী সাময়িক বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

জুম–কাণ্ডে ফের আলোচনায় মালটিপারপাস মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। কারাগারের অধীনে হাসপাতালে থাকাকালে মোবাইল ব্যবহার ও জুম মিটিং করেছেন তিনি।

এ ঘটনায় মোট ১৭ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে চারজন প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় এর আগে গতকাল বৃহস্পতিবার একজন প্রধান কারারক্ষী, একজন সহকারী প্রধান কারারক্ষী ও ছয়জন কারারক্ষীকে প্রত্যাহার করার কথা জানায় কারা কর্তৃপক্ষ।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন জানান, ডেসটিনির এমডি রফিকুল আমিনের জুম মিটিংয়ে অংশ নেওয়ার ঘটনায় ১৭ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে চার প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে সাতজন সহকারী প্রধান কারারক্ষী ও ছয়জন সাধারণ কারারক্ষীর বিরুদ্ধে।

এ ঘটনায় কারা অধিদপ্তর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স তৌহিদুল ইসলামকে প্রধান করে মুন্সিগঞ্জের জেল সুপার নুরুন্নবী ভুঁইয়া ও নারায়ণগঞ্জের জেলার শাহ রফিকুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া প্রিজন্স সেলে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি জেলার নিয়োগ করা হবে বলে গতকাল জানিয়েছেন কারা মহাপরিদর্শক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026