1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

কানাডায় বজ্রপাতে আরও ১৩০ স্থানে দাবানল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

চলমান তাপপ্রবাহের মধ্যে কানাডায় বজ্রপাতে আরও ১৩০টি স্থানে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কানাডার পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যে এসব দাবদাহ ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে কানাডার কেন্দ্রীয় সরকার বলছে, আগুন নেভাতে যারা কাজ করছেন, তাদের সহায়তায় সামরিক বিমান পাঠানো হবে। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে।

|আরো খবর
কানাডায় তাপপ্রবাহে মৃত্যু বাড়ছে
টুনিরচরে বজ্রপাতে ১৯ মহিষের মৃত্যু
নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
এ সপ্তাহের শুরুতে দাবানলের কারণে ব্রিটিশ কলম্বিয়ার লাইটনের গ্রামাঞ্চলের বহু লোক এলাকা ছেড়ে অন্যত্র সরে গেছেন। গত সপ্তাহে এ লাইটনেই ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়, যা কানাডার ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনোই দেশটিতে ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা উঠেনি।

এ তাপমাত্রার সঙ্গে সম্প্রতি যুক্ত হয় দাবানল। গত বুধবার সন্ধ্যায় এ দাবানলের কারণে লাইটনের আড়াইশ’ পরিবার তাদের বাড়িঘর রেখে অন্যত্র আশ্রয় নেয়। দাবানলের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে লাইটনের মেয়র জেন পোল্ডারম্যান বলেন, ‘১৫ মিনিটের মধ্যে পুরো (লাইটন) শহর ধুয়ায় ছেয়ে গেলো।’

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরণের তাপপ্রবাহের পেছনে জলবায়ু পরিবর্তন অনেকটাই দায়ী। শুক্রবার ব্রিটিশ কলম্বিয়ার দাবানল নির্বাপণের দ্বায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগের দিনের ১২ হাজার বজ্রপাতের ঘটনার পর তারা নতুন করে ১৩৬টি দাবানল চিহ্নিত করেছেন। ঘর ছাড়তে হতে পারে বলে ইতোমধ্যে শত শত লোককে সতর্ক করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026