1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ঢাকায় ৩৯ মিমি বৃষ্টি, উত্তরে বন্যার শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকমৌসুমি বায়ু সক্রিয় হতে থাকায় আবার বৃষ্টি বাড়ছে। ঢাকায় আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে আগামী দুদিনের মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশসংলগ্ন ভারতীয় বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে আকস্মিক বন্যা হতে পারে।

আজ রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানা যায়। আজ দুপুরে আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকার কোথাও সকাল ৭টায়, কোথাও ৯টার পরে, কোথাও ১০টার পরে বৃষ্টি শুরু হয়। তবে এখন থেমে গেছে।

আট বিভাগেই আজ বৃষ্টির পাশাপাশি পরবর্তী তিন দিন এ বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল নয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তারা জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আবুল কালাম মল্লিক বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ৩ দিনে সারা দেশেই বৃষ্টিপাতের তীব্রতা বা এরিয়া কাভারেজ (বেশি অঞ্চলে) একটু বাড়বে। বর্ষাকালে তো বৃষ্টি হবেই। কিন্তু আগে যেখানে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টি হতো, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সেটা এখন হয়তো ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় হবে। সে জন্য বৃষ্টিপাত বাড়ার কথা বলা হয়েছে।’

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ছয়টি অঞ্চল বাদে সারা দেশেই সামান্য থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফরিদপুরে, ৮৯ মিলিমিটার। এ ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে ৪৮, টেকনাফে ৪০, রাজশাহীতে ৩৯, তেঁতুলিয়ায় ৩০, ডিমলায় ৬৮, রাজারহাটে ২৮ ও মোংলায় ৩৪ মিলিমিটার।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026