1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বিচ্ছেদ ঘোষণার পরদিনই কিরণকে নিয়ে আমিরের ভিডিওবার্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। গতকাল শনিবার তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

এই তারকা দম্পতি এমন সিদ্ধান্ত নেবেন তা কল্পনায় ছিল না সিনেপ্রেমীদের। এতে কষ্ট পেয়েছেন আমির খানের ভক্ত-অনুরাগীরা।

বিষয়টি বুঝতে পেরে অনুরাগীদের ভিডিও বার্তাই দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। এ সময় তার সঙ্গে ছিলেন কিরণ রাও।

ভক্তদের উদ্দেশে অভিনেতা বলেছেন, ‘আপনাদের নিশ্চয়ই দুঃখ হয়েছে, ভালো লাগেনি। খবরটা জেনে হয়তো অনেকে অবাকও হয়েছেন। কিন্তু আপনাদের জানাতে চাই, আলাদা হয়ে গেলেও আমরা খুশি এবং এখনও একই পরিবারের অংশ।’

এরপরই পাশে চুপ করে বসে থাকা কিরণের হাত ধরেন আমির। তাদের আশ্বাস, সম্পর্কে পরিবর্তন এলেও একে অপরের সঙ্গেই রয়েছেন তারা।

অনুরাগীদের কাছে আমিরের অনুরোধ, ‘আপনারা আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমরা যাতে খুশি থাকতে পারি, সেই প্রার্থনা করুন।

পুরো ভিডিয়োতে কিরণ একটি কথাও বলেননি। তবে তার সম্মতি সূচক হাসি বুঝিয়ে দিয়েছে আমিরের কথার সঙ্গে সহমত তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026