1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

কলকাতায় করোনার ভুয়া ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে শতাধিক বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

কলকাতায় করোনার ভুয়া ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে শতাধিক বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বেশ কয়েকজন নারী রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) ভুয়া টিকাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কলকাতা পৌরসভা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড দিয়ে বিজেপির মিছিল আটকে দিয়েছে পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি হয় পুলিশের সাথে।

পরে একটি বাস এনে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকর্মীদের। গ্রেফতার করা হয় বিজেপির নারী মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকে। সুবোধ মল্লিক স্কয়ারের কাছে মিছিল আটকানোর জন্য প্রস্তুতি নিয়েছে পুলিশ।

nagad
এ পর্যন্ত ১২০ জন বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দুই নারী মোর্চা সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026