1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর বিধিনিষে যানবাহন ও মানুষের চলাচল বাড়ছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে সড়ক, মহাসড়ক ও অগিগলিতে মানুষ ও যানবাহন চলাচল আগের তুলনায় বেড়েছে।

বুধবার সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে গণপরিবহন না চললেও আগের দিনগুলোর তুলনায় সড়কে যানবহন অনেক বেড়েছে। এছাড়া লকডাউন মানার ক্ষেত্রে একটু ঢিলেঢালা ভাবও লক্ষ্য করা গেছে সর্বত্র।

এদিন বৃষ্টির কারণে সকালে যানবাহন সড়কে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চলাচল।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের তল্লাশি থাকলেও বৃষ্টির কারণে তা ছিল কিছুটা শিথিল। রাস্তায় রিকশার উপস্থিতি ছিল বেশ। বাইসাইকেল, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, বিভিন্ন অফিসের মিনিবাসও দেখা গেছে।

এছাড়াও নগরীতে মূল সড়ক থেকে একটু ভেতরের দিকের পাড়া-মহল্লার রাস্তাগুলোতে দোকান খোলা রয়েছে। পাড়া-মহল্লার দোকানের এক পাশের সাটার বা ঢাকনা দিয়ে বেচাকেনা চলছে।

বুধবার সকাল থেকে সাতরাস্তা মোড়ের চেকপোস্টে যানজট দেখা গেছে। একই চিত্র দেখা গেছে গুলশান ১ নাম্বারেও। এই সড়কটিতেও বিভিন্ন মোড়ে ব্যক্তিগত গাড়িকে ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে দেখা দেখা গেছে।

সাতরাস্তা মোড়ে কথা হয় ব্যবসায়ী মো. শরীফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির সঙ্গে ব্যবসা করি। অফিস খোলা থাকায় এখন কাওলা এলাকা থেকে গাড়ি নিয়ে গুলশানে এসেছি। অফিস না খুললে তো আসার প্রয়োজন হতো না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026