1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সূচকে ১০৬-এ থাকা বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া মাত্র ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। যেখানে সূচকের শীর্ষে থাকা দেশের পাসপোর্টধারীরা ১৯০টির বেশি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত পাসপোর্ট সূচকে এ তথ্য জানা গেছে।

হেনলির এই সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই স্থানে আছে লেবানন ও সুদান।

ছরে চারবার এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এরপর এপ্রিলে একধাপ উন্নতি হয়ে ১০০তম অবস্থানে উঠে আসে। জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে এখন অবস্থান ১০৬তম। বাংলাদেশি পাসপোর্টে আগাম ভিসা ছাড়া আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় অঞ্চলের ১১টি, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ছাড়া ওশেনিয়ার সাতটি, এশিয়ার ছয়টি এবং দক্ষিণ আমেরিকার একটি দেশে প্রবেশ করা যায়। তবে ইউরোপের কোনো দেশে আগাম ভিসা ছাড়া যাওয়া যায় না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026