1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

ঢাকায় আন্তর্জাতিক যুবদিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ১৮৪ বার দেখা হয়েছে

প্রতি বছর ১২ আগস্ট জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক যুবদিবস পালিত হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও দিবসটি পলিত হয়ে আসছে। এবছর আন্তর্জাতিক যুবদিবস ২০১৭ এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শান্তি প্রতিষ্ঠায় যুবসমাজ’।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মোফাজ্জল হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (বাস্তবায়ন) মোঃ আখতার আলী সরকার এবং ৫ জন যুব সংগঠনের প্রতিনিধি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026