1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ঝড়ের কারণে চীনে ফ্লাইট বাতিল, স্কুল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২১৮ বার দেখা হয়েছে

ঝড়ের কবলে পড়া চীনের রাজধানী বেইজিংয়ে সোমবার শত শত ফ্লাইট বাতিল এবং স্কুল ও পর্যটন কেন্দ্রসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।
চলতি বছরের বৃহত্তম ঝড় মোকাবেলা করছে রাজধানী বেইজিং। এ প্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার বিষয়ে সতর্কতা জারি করেছে।
কিছু কিছু এলাকায় আজ ১শ’ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে।
নগরীর দ’ুটি বিমানবন্দরে প্রায় সাতশ’ ফ্লাইট বাতিল করার কথা জানিয়েছে এভিয়েশন ট্রেকার ভ্যারিফ্লাইট।
এর আগে আবহাওয়া কর্তৃপক্ষ বেইজিং ও এর আশেপাশের এলাকায় রোববার শেষ বেলা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ তীব্র ঝড়বৃষ্টির বিষয়ে সতর্ক করেছিল।
নগরীর উত্তরাঞ্চলীয় জেলাসমূহের একটিতে ভূমিধস হয়েছে। এর ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু বৃষ্টির তীব্রতার কারণে রাস্তা পরিস্কারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে আবহাওয়া কর্তৃপক্ষ ১৪টি নদীর পানি বেড়ে বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026