1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

মোবাইল-কম্পিউটার কিনতে ৭০ শতাংশ ঋণ দেবে ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

ভোক্তা ঋণের আওতায় ডিজিটাল ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব) কেনার জন্য ব্যাংক থেকে ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে। অর্থাৎ একটি মোবাইলের দাম ১০ হাজার টাকা হলে ব্যাংক থেকে ৭ হাজার টাকা ঋণ নেওয়া যাবে। বাকি ৩০০০ টাকা গ্রাহককে দিতে হবে।

এতে ভোক্তা ঋণের আওতায় গ্রাহকের অনুকূলে ডিজিটাল ডিভাইস ক্রয় বাবদ ঋণ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান ঋণ-মার্জিন অনুপাত ৩০:৭০ এর পরিবর্তে সর্বোচ্চ ৭০:৩০ অনুপাত অনুসরণ করা যাবে বলে ব্যাংকগুলোকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান থাকায় শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাই কোনো গ্রাহক চাইলে ভোক্তা ঋণের আওতায় এই সুবিধা নিতে পারেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026