1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

চীনে হোটেল ধসে আটজনের মৃত্যু, নিখোঁজ ২৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২০১ বার দেখা হয়েছে

চীনে হোটেল ধসে অন্তত আটজন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল ধসের ঘটনায় আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় সোমবার বিকেলে চীনের পূর্বাঞ্চলের শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। প্রথমে একজন মারা যাওয়ার খবর দেওয়া হলেও পরে আরো সাতজনের মৃত্যুর খবর জানা যায়।

আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রপরিচালিত পিপলস ডেইলি পত্রিকা জানিয়েছে, হোটেল ধসের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় একজন বাসিন্দা জানান, হোটেলটি ৩০ বছরের পুরনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণকাজ চলছিল।

এরই মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে সাতজনকে জীবিত উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো অন্তত ২৪ জন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে হোটেলটি কেন ধসে গেল সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

সূত্র: রয়টার্স, সিটিনিউজ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026