1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

দক্ষিণ আফ্রিকায় দাঙ্গায় নিহত বেড়ে ৭২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২২০ বার দেখা হয়েছে

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জেকব জুমার অনুগামীদের সহিংস বিক্ষোভ ও লুটপাটের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জোহানেসবার্গসহ বিভিন্ন শহরে গত পাঁচ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

সোমবার (১২ জুলাই) আদালত জেকব জুমার বিরুদ্ধে হওয়া মামলার শুনানি শুরু করেছে। কিন্তু জুমার জামিনের আবেদন মঞ্জুর করেনি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্ত কমিটির সামনে না যাওয়ায় তার জেল হয়েছে।

সামরিক বাহিনী জানায়, পুলিশকে সাহায্য করতে তারাও রাস্তায় নেমে পড়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করেছে। কিন্তু তাতেও বিক্ষোভ প্রতিহত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহ থেকে সংশ্লিষ্ট বিক্ষোভ ও লুটপাটে ছয়জন নিহত এবং ২০০ জনেরও বেশি গ্রেপ্তার হয়েছে। প্রেসিডেন্ট জেকব জুমার মুক্তির দাবিতে দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করে।

জানা যায়, জেকবের অঞ্চল কোয়াজুলু-নাটালেই বহু মানুষের বিক্ষোভ হয়েছে। ২১৯ জন বিক্ষোভকারীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভকারীরা জোহানেসবার্গেও সহিংস বিক্ষোভ শুরু করেছে। দোকানে ঢুকে লুট করা হচ্ছে জিনিস। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, বিক্ষোভকারীদের একটি অংশ করোনার লকডাউনে কাজ হারিয়েছে। দীর্ঘ লকডাউন এবং কাজ হারানোয় তারা হতাশ। সেই ক্ষোভও বিক্ষোভে ফুটে উঠছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026