1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে না

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

করোনার কারণে গত বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

বুধবার (১৪ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজন করতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, তাই সাময়িক লকডাউন শিথিলের পর এই স্বল্প সময়ে সেই আয়োজন করা সম্ভব নয়। সেই সঙ্গে স্বাস্থ্যবিধির দিকে নজর দিয়ে ব্যাপক জনসমাগম এড়াতে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন না করে মসজিদে আয়োজনের পক্ষে সিটি করপোরেশন।

এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তবে তিনি স্বাস্থ্যবিধি মেনে গতবারের মতো ঈদুল আজহার নামাজ মসজিদে আয়োজন ও আদায়ের অনুরোধ জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026