1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

শোক দিবসের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে অমলিন হয়ে থাকবেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ১৯৩ বার দেখা হয়েছে

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ঘাতক চক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর স্বপ্ন, নীতি ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু কোটি কোটি বাঙালির হৃদয়ে অমলিন ও অক্ষয় হয়ে থাকবেন। আগামী দিনে সম্ভাবনাময় বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেকোন চক্রান্ত হতে নিরাপদে রাখতে পরিবহণ মালিক-শ্রমিকদের শপথ নিতে হবে।

তিনি আজ ঢাকায় বিআরটিসি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আয়োজক সংগঠনের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহ এবং কেন্দ্রীয় পরিবহণ মালিক নেতা আবুল কালাম।

পরে প্রতিমন্ত্রী সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026