1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সোমবার আসছে মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার এই টিকা বাংলাদেশে পৌঁছাবে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন।

আজ শনিবার হোয়াইট হাউসের ওই কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক ভ্যাকসিন শেয়ারিং প্রকল্প কোভ্যাক্স’র আওতায় এই টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তারই অংশ হিসেবে এই টিকা পাঠানো হয়।

রয়টার্সকে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, ‘বৈজ্ঞানিক দল এবং উভয় দেশের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে।’

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়।

গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মডার্নার টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি বাংলাদেশে আসে। মডার্নার টিকা নিয়ে দেশে করোনাভাইরাসের মোট চারটি টিকা এলো।

মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

প্রসঙ্গত, মডার্নার এই টিকা গত ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে। এর আগে গতবছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এফডিএ এবং ৬ জানুয়ারি ইউরোপিয়ান মেডিসিন অথরিটির অনুমোদন পায় টিকাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মডার্নার টিকা করোনার বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026