1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

চিরিরবন্দরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ২৩৮ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ হানিফ (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। চম্পাতলী হাইওয়ে থানার অফিসার ইনচাজ মোর্: আব্দুল মালেক নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। নিহত কলেজ ছাত্র উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের মো: আশরাফ মাষ্টারের ছেলে ও রাণীরবন্দর ইছামতি ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকাল পৌনে ৫টায় ওই কলেজ ছাত্র সৈয়দপুর হতে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের দেবীগঞ্জ বাজারের কাছে রংপুরগামী একটি মালবাহী ট্রাক তাকে মুখোমুখি ধাক্কা দিলে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে চম্পাতলী হাইওয়ে থানা পুলিশ নিহত কলেজ ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026