1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ১৭২ বার দেখা হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের বিদ্যমান শূন্য পদের সংখ্যা ও শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয় এবং শূন্য পদগুলো আগামী ৬ মাসের মধ্যে পূরণের জন্য জোরালো সুপারিশ করা হয়।
এছাড়া, কমিটি বিদ্যালয়ে শিশুদের জাতীয় সংগীত সঠিক ও শুদ্ধভাবে শেখানোর ওপর গুরুত্বারোপ করে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি অভিভাবকদেরকে আরো সচেতন করার যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026