1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ভারতে ভারী বর্ষণ, ভূমিধসে নিহত ৩৬

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৪১ বার দেখা হয়েছে

টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলায় ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছেন। বন্যার পানিতে ডুবে যাওয়া অঞ্চলটিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুটি নৌবাহিনীর টিম, ১২টি স্থানীয় সাহায্যকারী টিম, কোস্টগার্ডের ২টি, এবং জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনার তিনটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

খবর এনডিটিভির। উদ্ধারকর্মীরা সেখানকার মানুষকে বাড়ির ছাদে কিংবা উঁচু স্থানে যাওয়ার অনুরোধ করছেন, যেন হেলিকপ্টার থেকে তাদের উদ্ধারে সহজ হয়।

প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার তিনটি স্থানে ভূমি ধস হয়। একই জায়গা থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকটি স্থানে পাওয়া যায় বাকি চারজনের মরদেহ।
এর আগে গত রবিবার বৃষ্টির কারণে ভবন ধসে মুম্বাইয়ে শিশুসহ ৩৩ জন নিহত হয়। টানা বৃষ্টিতে ভূমিধস, বাড়িঘর ভেঙে ও বিদ্যুতায়িত হয়ে এসব মানুষের প্রাণহানি হয়।

অপরদিকে টানা কয়েকদিন ধরে ভারী বর্ষণে বৃহস্পতিবার ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026