1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

দ. আফ্রিকায় সহিংসতায় নিহত বেড়ে ২৭৬

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২২৮ বার দেখা হয়েছে

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আটকের পর থেকে দেশটিতে শুরু হয়েছে বিক্ষোভ। এখন পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ এ।

এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রপতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি বলেন, সহিংসতায় এখন পর্যন্ত কোয়াজুলু-নাটাল প্রদেশে ২৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গওতেংয়ে আরও ৪২ জন নিহত হয়েছেন।

বুধবার (২১ জুলাই) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের একজন মেয়র জানান, দাঙ্গা ও সহিংসতা শুরুর পর থেকে কোয়াজুলু-নাটালে কমপক্ষে ৮০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। লুটপাট হওয়া পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি ডলার।

জুমাকে গ্রেফতারের পর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। দোকানপাট লুটের পাশাপাশি শুরু হয় ভাঙচুর। অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জুমাকে গ্রেফতার করা নিয়ে ক্ষোভ ছিলই, তার সঙ্গে যুক্ত হয় লকডাউনে প্রচুর মানুষের চাকরি যাওয়া এবং খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার ঘটনা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026