1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

রাজধানীর কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ডিপোর দু’টি বাস পুড়ে গেছে।

শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে কমলাপুরে ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বিআরটিসির একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026