1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

লকডাউনে নৌকায় আনন্দভ্রমণ, অস্ত্রসহ আটক কিশোর গ্যাংয়ের ৪৬ সদস্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধিনরসিংদীর মেঘনা নদীতে নৌকায় আনন্দ ভ্রমনে গিয়ে দেশীয় অস্ত্রসহ আটক হয়েছে কিশোর গ্যাং এর ৪৬ সদস্য। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার নজরপুরে শেখ হাসিনা সেতু এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন।

কিশোর গ্যাংটির সদস্যরা নরসিংদী পৌর এলাকার কাউরিয়া পাড়া, শালিধা, মাধবদী থানাধীন চাঁন্দের পাড়া ও নজরপুর ইউনিয়নের বাসিন্দা।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রইছ আল রেজুয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লকডাউন বাস্তবায়ন করতে শেখ হাসিনা সেতু ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছিল। এসময় ৪৬ জনের কিশোর গ্যাং এর একটি দল একটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকায় উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে মেঘনা নদীতে আনন্দ করছিল। ঘটনাটি নজরে আসলে নৌকাটি আটক করার নির্দেশ দেয়া হয়। এসময় তারা নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সঙ্গীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ স্পিডবোট দিয়ে ধাওয়া করে নৌকাটি আটক করেন।

আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর প্রশ্নের কোন সদূত্তর দিতে না পারায় সন্দেহ হলে নৌকার ভিতরে তল্লাশী চালানো হয়। এসময় প্লাস্টিকের বস্তায় রাখা চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, রডসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র পাওয়া যায়।পরে যাচাই বাছাই করে আটককৃত কিশোর গ্যাং এর ৭ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা প্রদান করেন। বাকী অন্য সদস্যদের বয়স কম হওয়ায় তা বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয় এবং মুচলেকা রেখে তাদের পিতামাতার কাছে হস্তান্তর করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026