1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

১০ আগস্ট আবার ওমরাহ হজ শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল দেশটি। আগামী ১০ আগস্ট থেকে আবার সৌদি আরবের বাইরের দেশের বাসিন্দারা ওমরাহ পালন করতে পারবেন। এখন সৌদির নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

গতকাল রোববার ওমরাহ পুনরায় চালু করার ঘোষণা দেয় সৌদি সরকার।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদের প্রধান আবদুল রহমান আল সুদাইস ওমরাহ পালনকারী এবং মুসল্লিদের গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন। চলতি মাসের শুরুতে হজ পালনকে সামনে রেখে ওমরাহ হজের আবেদন গ্রহণ বন্ধ করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এদিকে করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজ পালন বন্ধ রেখেছে সৌদি আরব। গতবারের মতো এবারও শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা হজ করার সুযোগ পেয়েছেন।

এ বছর হজ পালন করতে কিছু শর্ত মেনে চলতে হয়েছে মুসল্লিদের। করোনার টিকার দুটি ডোজই নেওয়া ব্যক্তিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এ ছাড়া এক ডোজ নেওয়ার পর অন্তত ১৪ দিন পার করা অথবা যাঁরা করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পর টিকা নিয়েছেন, তাঁরাও হজ পালন করেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা শনাক্তের পর সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ১৮ হাজার ১৪৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৮ হাজার ১৬৭ জনের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026