1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ব্যক্তিগত গাড়িতে সরকারি ভুয়া লোগো

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩১৮ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিআইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ব্যক্তিগত গাড়িতে সরকারি ভুয়া লোগো ব্যবহার করে শিমুলিয়া ঘাটে প্রবেশের সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়লেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ সময় ম্যাজিস্ট্রেটের জেরার মুখে তিনি স্বীকার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এ কৌশল হিসেবে গাড়িতে ভুয়া লোগো লাগিয়েছেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ আইনের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টার অপরাধে তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ জানান, ওই ব্যক্তির নাম আব্দুর রহমান। তিনি ঢাকার ধলপুর থেকে মাদারীপুর যাওয়ার উদ্দেশে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে শিমুলিয়া ঘাটে এসেছেন। পথে পুলিশের চেকপোস্ট এড়াতে তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন বলে স্বীকার করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026