1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

লকডাউনের অষ্টম দিনে ঢাকায় গ্রেফতার ৩৮১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ঈদের ছুটির পর শুরু হওয়া লকডাউনের অষ্টম দিনে ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ঢাকায় ৩৮১ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়, শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৩৮১জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ১০৮ জনকে করা হয়েছে মোট ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৩২১টি গাড়িকে মোট ৮ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম।

সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও অনেকেই বাইরে বের হয়ে গ্রেফতার ও জরিমানার মুখে পড়ছেন। আগের সাতদিন ঢাকায় গ্রেফতার করা হয় মোট ৩ হাজার ৬২৪ জনকে।

এবারের এই লকডাউন চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। এই সময়ে ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া মানা। বিধিনিষেধ বাস্তবায়নে আগেরবারের মতই আইন শৃংখলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় বিশেষজ্ঞদের সুপারিশে গত ১ জুলাই থেকে দুই সপ্তাহ লকডাউনে ছিল দেশ। তখন ঢাকায় মোট ৯ হাজার ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

র‌্যাব জানিয়েছে, বিধিনিষেধ কার্যকর করতে শুক্রবার সারাদেশে ১৮০টি টহল এবং ১৮৪টি চেকপোস্ট পরিচালনা করেছে তারা। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণেও মত কর্মসূচিও চলছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাদাভাবে এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

বিধি-নিষেধ অমান্য করায় সারাদেশব্যাপী পরিচালিত ২৫টি ভ্রাম্যমাণ আদালতে ১৪৭ জনকে এক লাখ ১১হাজার টাকা জরিমানা করেছে এদিন।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে; বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজারও সরবরাহ করেছেন র‌্যাব সদস্যরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026