1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

৫৬ বছর পর হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ খুলে দিল বাংলাদেশ-ভারত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও ভারত সুদীর্ঘ ৫৬ বছর পর আজ থেকে পুনরায় হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ খুলে দিয়েছে। এই রুট দিয়ে নিয়মিত মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
এখানে ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ ভারতীয় রেলওয়ের দমদম স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেনটি বাংলাদেশে এসেছে।
১৯৪৭ সালে দেশ ভাগের পরও ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে সাতটি রেল সংযোগ ১৯৬৫ সাল পর্যন্ত চালু ছিল এবং হলদিবাড়ি-চিলাহাটি রেলপথটি ছিল এই রুটগুলোর একটি।
বর্তমানে হলদিবাড়ি-চিলাহাটি রেলসংযোগ ছাড়াও, বাংলাদেশ ও ভারতের মধ্যে আরো চারটি রেল পথ চালু আছে। এগুলো হচ্ছে পেট্রাপোল (ভারত)-বেনাপোল (বাংলাদেশ), গেদে (ভারত)-দর্শনা (বাংলাদেশ), সিংঘাবাদ (ভারত)-রোহনপুর (বাংলাদেশ) এবং রাধিকাপুর (ভারত)-বিরল (বাংলাদেশ)।
ভারতীয় মিশন জানায়, বাংলাদেশ ও ভারত উভয় দেশের নেতৃত্বই দু’দেশের মধ্যকার ১৯৬৫ পূর্ববর্তী সবগুলো রেলপথ পুনরায় চালু করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
এই প্রতিশ্রুতি অনুযায়ী, এই রেলপথগুলো পুনরায় চালু করার জন্য উভয় দেশে পুনঃসংস্কার কাজ শুরু করা হয়েছে।
সংস্কারের পর, গত বছরের ডিসেম্বর মাসে উভয় দেশের মধ্যকার প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপক্ষীয় বৈঠকের সময় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরা যৌথভাবে হলদিবাড়ি (ভারত) ও চিলাহাটি (বাংলাদেশ) রেলপথটির উদ্বোধন করেন।
এই রেলপথ দিয়ে যেসব পণ্যদ্রব্য ভারত থেকে বাংলাদেশে রপ্তানী করা হবে, সেগুলোর মধ্যে রয়েছে পাথর, বোল্ডার, খাদ্য শস্য, তাজা ফল, রাসায়নিক সার, পিয়াজ, মরিচ, আদা, রসুন, লাইম স্টোন ও কাঠ।
ভারতীয় মিশন জানায়, এই রুট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সব ধরনের রপ্তানিযোগ্য পণ্যদ্রব্য রপ্তানি করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026