1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মনির খান আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মনির খানকে আটক করেছে পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ আজকের পত্রিকাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বঙ্গবন্ধু এভিনিউতে মনির খানের একটি টেইলারিং দোকান আছে। এ জন্য তাঁর নাম হয়েছে দর্জি মনির। মনির ২০১৩ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর টেইলারিং পেশা ছেড়ে ঠিকাদারীতে নামেন। তিনি শিক্ষা ভবন, বিদ্যুৎ ভবনসহ কয়েক সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারির সঙ্গে যুক্ত হন। পরে তিনি গার্মেন্টস ব্যবসাও করেন। এরপর ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে রাজনৈতিক দল খোলেন।

মনির ২০১৮ সালে ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মনিরের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আওয়ামী লীগের নেতাদের দাবি, ভাইরাল হওয়া এসব ছবি সুপার এডিট করেছেন মনির। এগুলো করে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। যদিও আটকের আগে এসবকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অপপ্রচার বলে দাবি করেন মনির। আর ছবিগুলো অরিজিনাল বলেও দাবি তাঁর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026