1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চলমান কঠোর বিধিনিষেধ বাড়তে পারে আরও ৭ দিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদককরোনার সংক্রমণ কমাতে চলমান কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল করে এর মেয়াদ আরও সাত দিন বাড়াতে যাচ্ছে সরকার। আগামী ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ কীভাবে কার্যকর করা হবে তা মঙ্গলবার (৩ আগস্ট) আন্তমন্ত্রণালয় সভায় ঠিক হবে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

চলমান বিধিনিষেধের মেয়াদ অন্তত আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর পক্ষে।

মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে মঙ্গলবারের ওই সভায় বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। একইসঙ্গে ৫ আগস্টের পর কীভাবে বিধিনিষেধ রাখা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই সভায় এক ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তা ছাড়াও আইইডিসিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, চলমান বিধিনিষেধ একটু শিথিল করে আরও সাত দিন সারা দেশে তা কার্যকর করতে চায় সরকার। হঠাৎ করে পোশাক কারখানা খুলে দেওয়ায় লাখ লাখ শ্রমিক গাদাগাদি করে কর্মস্থলে ফিরেছেন, এতে সংক্রমণের হার আরও বাড়বে। ফলে আপাতত বিধিনিষেধ থেকে বের হওয়ার বিকল্প দেখছে না সরকার।

করোনার সংক্রমণ কমাতে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে আট দিনের জন্য সব বিধিনিষেধ শিথিল করা হয়। গত ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলছে। শেষ ধাপের বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ রাখা হলেও গত রোববার থেকে রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026