1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

করোনায় আরো ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৩,৮১৭

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩ হাজার ৮১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা ১৩ লাখ নয় হাজার ৯১০ জনে পৌঁছেছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।

[৩] সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৬ হাজার ১১২ জন। বুধবার (০৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০৫টি ল্যাবে ৫১ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

[৫] ২৪ ঘণ্টায় নতুন ২৪১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২৫ জন ও নারী ১১৬ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৫৪৪ জন ও নারী সাত হাজার ৯৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন।

[৬] ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৭জন।

[১] করোনা পরিস্থিতিতে আজ বাজেট পেশ, আসছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ≣ [১] করোনায় কুমিল্লায় নতুন শনাক্ত ১৫৫ জন ≣ শঙ্কা কাটল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের খেলা দেখানো নিয়ে
[৭] এছাড়া সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৩৭ জন ও বাসায় ১৮ জন মারা গেছেন। হাসপাতালে মৃতাবস্থায় আনার সময় একজন মারা গেছেন। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

[৮] এর আগে, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয় ২৭ জুলাই। এছাড়াও ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জন, ৩০ জুলাই ২১২ জন, ৩১ জুলাই ২১৮ জন, ১ আগস্ট ২৩১ জন এবং ২ আগস্ট ২৪৬ জনের মৃত্যু হয়।

[৯] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026