1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

গ্রিসের ইভিয়া দ্বীপজুড়ে দাবানল, চলছে উদ্ধার অভিযান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

গ্রিসের রাজধানী এথেন্সের একটি দ্বীপ ভয়াবহ দাবানলে পুড়ছে। আগুনে পুড়ছে দ্বীপটির গাছপালা, ঘরবাড়ি ও ফসলের মাঠ। দেশটির অন্য স্থানগুলোর সঙ্গে দ্বীপের সড়ক যোগাযোগ না থাকায় আজ শুক্রবার জরুরি ভিত্তিতে শতশত মানুষকে নৌকায় করে সরিয়ে নেওয়া হচ্ছে। দাবানলের চতুর্থ দিনে প্রবল বাতাস ও তীব্র তাপমাত্রার পূর্বাভাসের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

একজন কোস্টগার্ড কর্মকর্তা জানিয়েছেন, ইভিয়া নামের ওই দ্বীপ থেকে অবরুদ্ধ বাসিন্দাদের ছোট ছোট নৌকায় করে উপকূল রক্ষীদের জাহাজে নেওয়া হচ্ছে। জাহাজে করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। তিনটি সমুদ্র সৈকত থেকে গতকাল বৃহস্পতিবার শেষ রাতে ৬৩১ জনকে সরিয়ে নেওয়া হয়। জরুরি অবস্থায় সমুদ্রে নৌ টহল অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার ইভিয়া দ্বীপের পাইন বনের বিস্তীর্ণ এলাকায় শুরু হয় এ দাবানল। যেটি সমুদ্রের কিনারে পৌঁছে গেছে। দাবানলের ঘন ধোঁয়ায় এথেন্সের আকাশ আবারও ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সপ্তাহের প্রথম দিকে দাবানল কিছুটা স্তিমিত হলেও গতকাল বৃহস্পতিবার আবারও তা ছড়িয়ে পড়ে। এথেন্সের সঙ্গে উত্তর গ্রিসের সংযুক্তকারী প্রধান মহাসড়কের চারপাশে আগুন জ্বলতে দেখা গেছে। কাছের শহর ম্যারাথনের আগুন নেভানোর চেষ্টায় শত শত অগ্নিনির্বাপক জলবোমা নিক্ষেপ করা হচ্ছে।

পুরো সপ্তাহ জুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। তবে আজ শুক্রবার সকালে ঝড়-বৃষ্টির কারণে আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা হলেও কমেছে। এদিকে দাবানলে আহত অন্তত ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তীব্র আবহাওয়ার জন্য গ্রিসকে প্রস্তুতি জোরদার করতে হবে। এদিকে গ্রিসের প্রতিবেশী তুরস্কও এক সপ্তাহেরও বেশি সময় ধরে দাবানলের সঙ্গে লড়াই করছে।

সূত্র: রয়টার্স।

kalerkantho

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026