1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

পিয়াসা ও মৌয়ের ফোনে ব্যাংকের এমডিসহ ১৭ ব্যক্তির গোপন ভিডিও

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে

সম্প্রতি গ্রেফতার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্রান্ত মৌয়ের ব্যবহৃত মোবাইল ফোনে ১৭ জন ব্যক্তির গোপন ভিডিও পাওয়া গেছে। যাদের মধ্যে একটি ব্যাংকের এমডিও আছেন বলে জানা গেছে।

আইনশৃঙ্খলাবাহিনীর একটি সূত্র জানায়, পিয়াসা ও মৌ দিনের বেলা ঘুমাতেন। আর রাতে আসর বসাতেন। সম্প্রতি বেসরকারি একটি ব্যাংকের এমডি মডেল পিয়াসা ও মৌয়ের চক্করে পড়েন। তার অসতর্ক অবস্থার ছবিকে পুঁজি করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

মৌ-পিয়াসার চক্কর থেকে বের হতে ওই ব্যাংকের এমডি বিষয়টি একজন প্রভাবশালী ব্যক্তিকে জানিয়ে আইনি প্রতিকার চান। এরপর বেরিয়ে আসে; শুধু ওই ব্যাংকের এমডি নন, এখন পর্যন্ত পিয়াসা ও মৌয়ের মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে ১৭টি ভিডিও।

nagad
এসব ভিডিওতে কয়েকজন শিল্পপতি-ব্যবসায়ীর বখে যাওয়া সন্তানদের অসতর্ক মুহূর্তের ছবি রয়েছে। তাই এসব গোপন ভিডিও অন্যদের হাতে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়। চক্রটির প্রতারণা থেকে ফেঁসে যাওয়া ব্যক্তিদের বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষার জন্য এ অভিযান চালানো হয়।

গত ১ আগস্ট রাত ৮টার দিকে বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে। এরপর গভীর রাতে অভিযান চালানো হয় মোহাম্মদপুরের বাবর রোডে মৌয়ের বাসায়। তার বাসাতেও মাদক পাওয়া যায়। পরে তাকেও গ্রেফতার করা হয়।

এরপর একের পর এক তাদের বিভিন্ন অপকর্মের ঘটনা বের হতে থাকে। পিয়াসার প্রধান সহযোগী মিশু হাসানকেও গ্রেফতার করা হয়, যার সঙ্গে তিনি মাদকসহ নানা অবৈধ ব্যবসা করতেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026